চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বিশ্বরেকর্ড গড়ে ‘মধুর প্রতিশোধ’ নিলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৪৮ পিএম, ২০২২-০৫-০৭

বিশ্বরেকর্ড গড়ে ‘মধুর প্রতিশোধ’ নিলেন ওয়ার্নার

‘দ্য ইউনিসভার্স বস’- কে পেছনে ফেলে দিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইলের হাফসেঞ্চুরি করার রেকর্ডকে ছাড়িয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের এ ওপেনার। বৃহস্পতিবার আইপিএলে নিজের পুরনো দল হায়দরাবাদকে প্রথমবার সামনে পেয়েই জ্বলে উঠলেন ওয়ার্নার। 

খেললেন অপরাজিত ৯২ রানের ইনিংস।  দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়। আর এরই সঙ্গে এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি।  নিলেন প্রতিশোধও।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড এখন ওয়ার্নারের।হায়দরাবাদের বিপক্ষে ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন এ অসি তারকা। সেই সঙ্গে গেইলকে টপকে গেলেন তিনি। 

টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে বেশি ৮৮টি হাফসেঞ্চুরি ছিল গেইলের। তাকে ডিঙিয়ে সংখ্যাটা ৮৯তম করলেন ওয়ার্নার। 

এ দুজনের পর তালিকায় রয়েছেন বিরাট কোহলি (৭৭), অ্যারোন ফিঞ্চ (৭০) ও রোহিত শর্মা (৬৯)।

ম্যাচে শেষ পর্যন্ত ৫৮ বলে ৯২ রান করেন ওয়ার্নার।  বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা মারেন ৩টি।  ৩ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিল ২০৭ রান।  জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ১৮৬ রানে থেমে যায় এবং হেরে যায় ২১ রানের ব্যবধানে।

ছয় বছর আগে হায়দরাবাদকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন ওয়ার্নার। এর পর বেশ কয়েক বছর দলের হয়ে ভালো রান করেন; কিন্তু গত মৌসুমে খারাপ খেলার কারণে প্রথমে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। রীতিমতো অপমান করা হয় তাকে।  দল থেকেই বাদ দেওয়া হয়। যে কারণে এবার নিলামে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন এ অসি ব্যাটার।

অনেকের মতে, হায়দরাবাদকে হারিয়ে সেই অপমানের যেন প্রতিশোধই নিলেন ওয়ার্নার।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর