শিরোনাম
ঢাকা অফিস : | ১২:৫৩ পিএম, ২০২২-০৫-২৩
কোভিড-১৯ এর বৈশ্বিক সংক্রমণের পরে বিশ্বব্যাপী নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। এর সংক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, মাঙ্কিপক্স চিহ্নিতকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সফটওয়্যার তৈরি করা হচ্ছে।
সফটওয়্যারে যাত্রীদের রোগের সঙ্গে সংশ্লিষ্টতা, রোগী মাঙ্কিপক্স আক্রান্ত দেশে অবস্থানের তথ্য ও রোগী আত্মীয় বা পরিচিত এমন কারো সঙ্গে মিশেছে যার মাঙ্কিপক্স সংশ্লিষ্টতা আছে কিনা সেটার ওপর ভিত্তি করে সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
এই ধরণের রোগীদের বিমানবন্দরে ঢোকার আগেই তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited