চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দাদির জামিন, কারামুক্ত দুই শিশু

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৭:১০ পিএম, ২০২৬-০৭-০২

দাদির জামিন, কারামুক্ত দুই শিশু

চন্দনাইশে গৃহবধূ আয়শা ছিদ্দিকা মুক্তার আত্মহত্যার প্ররোচনার মামলায় কারাগারে যাওয়া দুই শিশুর দাদি মোছাম্মৎ মনোয়ারা বেগমকে জামিন দিয়েছেন আদালত। এ আদেশের ফলে আড়াই বছরের শিশু আরাফ ও সাত মাস বয়সী জাইফা ইসলামকে আর কারাগারে থাকতে হবে না।
 
বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নানের আদালত শুনানি শেষে মনোয়ারা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে ১ জুলাই এই মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত মুক্তার স্বামী আরিফুল ইসলাম জিফাত (২৯), শাশুড়ি মোছাম্মৎ মনোয়ারা বেগম এবং ননদ মোছা. নাদিয়া আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

ওই সময় শিশু দুটিকেও তাদের অভিভাবকদের সঙ্গে কারাগারে যেতে হয়েছিল।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফোরকান মোহাম্মদ বলেন, শাশুড়ি মোছাম্মৎ মনোয়ারা বেগম ও ননদ মোছা. নাদিয়া আক্তারের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল।

ভিকটিমের দুই নাবালক সন্তান বর্তমানে আসামিদের সঙ্গে কারাগারে অবস্থান করছে। শিশু দুটির দেখভালের জন্য অন্য কোনো অভিভাবক না থাকায় কারাগার থেকে তাদের দাদির সঙ্গে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত মোছাম্মৎ মনোয়ারা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে মোছা. নাদিয়া আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে দুই শিশু তাদের দাদির হেফাজতেই থাকতে পারবে।
গত ২৮ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার হাজিপাড়া এলাকায় নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আয়শা ছিদ্দিকা মুক্তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা মো. মনির আহমদ বাদী হয়ে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে গত ৬ মে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করে, মুক্তাকে সরাসরি হত্যা করা হয়নি। তবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ধারাবাহিক মানসিক ও শারীরিক নির্যাতন এবং যৌতুকের দাবির কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। 

২০২৩ সালের ২৭ এপ্রিল আরিফুল ইসলাম জিফাতের সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের সময় নগদ দুই লাখ টাকা এবং আসবাবপত্রসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই জিফাত ব্যবসার জন্য আরও পাঁচ লাখ টাকা এবং ঈদ উপলক্ষে দামি উপহার দাবি করে মুক্তার ওপর নির্যাতন শুরু করেন। তদন্তে উঠে আসে, ঘটনার চার দিন আগে ২৫ ফেব্রুয়ারি মুক্তা তার বাবাকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে জানান, যৌতুকের টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এর তিন দিন পর নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘শ্বাসরোধে আত্মহত্যা’ উল্লেখ করা হয়েছে।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর