শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২২-০৪-১০
লা লিগায় গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেছেন কাসেমিরো ও লুকাস ভাসকেস।
এ জয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফের বিপক্ষে প্রথমার্ধে প্রতিপক্ষকে আক্রমণে কোণঠাসা করার পর দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে রিয়াল।
ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। কাসেমিরোর গোলে এগিয়ে যায় গ্যালাকটিকোরা। ভিনিসিয়ুসের তুলে দেওয়া বলে দুরের পোস্টে ডাইভিং হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
৬৮ মিনিটে লুকাস ভাসকেসের গোলের ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। ডান দিকে রদ্রিগোকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন ভাস্কুয়েজ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই ভাসকেসের পায়ে বল ঠেলে দিলে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফুটবলার। বাকি সময়ে আর ঘুরে দাড়াতে পারেনি গেতাফে। রিয়ালও পারেনি ব্যবধান বাড়াতে।
৩১ ম্যাচে ২২ জয় ছয় ড্র এবং চার হারে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে গেতাফে।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited