চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:১৩ পিএম, ২০২৫-১০-০৬

চট্টগ্রাম শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তারা আমাদের চেয়ে অনেক স্মার্ট। শিশুদের বাসযোগ্য দেশ গড়তে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শিশুরা কিছু একটা বলার চেষ্টা করলে ‘থামো’ এ কথাটি পরিহার করতে হবে, তারা কি বলতে চায়-তা যেন আমরা সকলেই প্রাধান্য দিই। সন্তান অযোক্তিক কিছু বলার চেষ্টা করলে তাকে বুঝাতে হবে। কারণ তারাই আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। কোন শিশু আনন্দ- বিনোদন থেকে বঞ্চিত হতে পারবে না।কোন শিশু আনন্দ-বিনোদন থেকে বঞ্চিত হতে পারবে না। এ জন্য পড়ালেখার পাশাপাশি তাদেরকে নীতি-নৈতিকতা শেখানোসহ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।  

৬ অক্টোবর সোমবার সকালে জেলা শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জেলা শিশু একাডেমি আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। চট্টগ্রাম
জেলা প্রশাসন ও এনজিও সমূহের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানের পূর্বে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন। অনুষ্ঠানে যন্ত্রসংগীত, নাটক, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। 

শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালচারাল ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও বিশিষ্ট শিশু সাহিত্যিক প্রফেসর ড. সৌরভ সাখাওয়াত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়িা চৌধুরী ও বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। বক্তব্য রাখেন শিশু একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি দেবদুহিতা ঘোষ ও আকিব বিন ওয়াহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর ড. সৌরভ সাখাওয়াত বলেন, শিশুদের ন্যায্য অধিকার নিয়ে আমরা সবাই কাজ করতে চাই। এজন্য সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নগরীর ৪১টি ওয়ার্ডে শিশুবান্ধব নগর প্রকল্প বাস্তবায়ন কাজ হাতে নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে শিশুদের স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ বাসযোগ্য নগর উঠবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু বলেন, শিশুদেরকে বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। প্রত্যেক শিশুর নেতৃত্ব বিকাশে উদ্যোগ নিতে হবে। আমরা শিশুর কথা শুনব, মানবিক বাংলাদেশ গড়ব-এটাই হোক সকলের কাম্য।

সভাপতির বক্তব্যে শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ্ উদ্দিন বলেন, আমরা জিও-এনজিওসমূহের সমন্বয়ে শিশুবান্ধব নগর গড়তে চাই। এ লক্ষ্যে সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছেন। কোন শিশু যাতে তার ন্যায্য অধিকার থেকে বাদ না পড়ে সে বিষয়টি দেখতে হবে। শিশুদের নিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। 

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা-ওয়ার্ল্ড ভিশন (কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম), ইপসা, মমতা, ঘাসফুল, কারিতাস, ব্র্যাক, ; কালচারাল ইনস্টিটিউট, বনফুল, কোডেক, অপরাজেয় বাংলাদেশ, প্রত্যাশী, ব্রাইট বাংলাদেশ ফোরাম, উষা নারী উন্নয়ন সংস্থা, সংশপ্তক, ইকো ফাউন্ডেশন, টিআইবি, এসওএস শিশু পল্লী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, ইলমা, দৃষ্টি ও ভোরের আলো। 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর