চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৭:১২ পিএম, ২০২৫-০১-০৭

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ সাফিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ করলডেঙ্গা চম্পা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। সাফিন ওই এলাকার ওবায়দুল হকের ছেলে। ১০ নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসার হেফ্জ বিভাগের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার সহ-সুপার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী বলেন, সকাল ১০টা থেকে সাফিনকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৪টার দিকে গ্রামের এক লোক গোসল করতে গেলে পুকুরে সাফিনের মরদেহ দেখতে পান। তিনি জানান, ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সাফিন সবার ছোট ছিলো। ৫ বছর আগে সাফিনের মতো তার বড় ভাই মো.রিয়াজও পুকুরে ডুবে মারা গিয়েছিলো। স্থানীয়রা জানান, সকালে মায়ের সাথে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিল সাফিন। এ সময় সাফিন নানার বাড়িতে খেলছিলো। এর একপর্যায়ে সাফিনকে দেখতে না পেয়ে সাফিনের মা ছেলে বাড়ি ফিরে গেছে মনে করে তিনি ও বাড়ি ফিরে যান। পরে ছেলেকে বাড়িতেও দেখতে না পেয়ে শুরু হয় খোঁজখুঁজি। বিকেলে সাফিনের মরদেহ মিলে পুকুরে। রাত ৯ টায় স্থানীয় বিদ্যালয় মাঠে জানাযার নামাজের পর সাফিনের দাফন সম্পন্ন করা হয়েছে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর