শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:২৯ পিএম, ২০২২-০২-০৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে বাসে করে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় তৌহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তৌহিদুলকে আটক করা হয়। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার গুন্নুশাহ গ্রামের আবুল বশরের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যাত্রীবেসে ইয়াবার চালান করার চেষ্টা করা হবে।
এই খবর জানতে পেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাইয়ের হাদি ফকিরহাট এলাকার গাছ বাড়িয়া ফকির বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে হাঁটতে শুরু করেন তৌহিদুল। এরপর তাকে আটক করে তল্লাশি করলে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান অফিসার ইনচার্চ মজিবুর রহমান পিপিএম।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited