শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪০ পিএম, ২০২৬-০৬-২৩
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় ৩১ বীর আলীকদম সেনা জোনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট মেরিস স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং প্রতীকী বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা হয়। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ৩১ বীর আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির প্রথম ধাপে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার এবং সেন্ট মেরিস স্কুলের শিক্ষার্থীদের মাঝে আরও দুই হাজারসহ মোট চার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়।
এছাড়া দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত মুরুংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলীকদম সেনা জোনের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন পাড়া ও জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ৬৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি আমাদের জীবন, জীবিকা ও পরিবেশগত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলীকদম সেনা জোনের এ ধরনের জনমুখী ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সবুজায়ন ও পরিবেশ রক্ষায় ৩১ বীর আলীকদম সেনা জোনের এ উদ্যোগ উপজেলার পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited