শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৪ পিএম, ২০২১-০৫-০২
গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। রোববার (২ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে যোগ দেন সংগঠনের শতাধিক সদস্য। এসময় শ্রমিক নেতারা বলেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খুলে দেওয়া হলেও গণপরিবহন বন্ধ করে রাখা হয়েছে। এতে হাজার হাজার পরিবহন শ্রমিক আর্থিক কষ্টে আছে। সরকার থেকেও কোনো রকম সহায়তা করা হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন পার করছেন অনেকে। গণপরিহন চলাচলের অনুমতি দেওয়া হলে এই মানুষগুলো বাঁচার পথ খুঁজে পাবে। চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা গণপরিবহন চালাতে চাই। আমাদেরকে অনুমতি দেওয়া হোক। এই লকডাউনে আমরা কোনো সরকারি আর্থিক সাহায্য পাইনি। এভাবে চলতে থাকে পরিবার নিয়ে পথে বসতে হবে আমাদের। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, কার্যকরী সদস্য রবিউল মাওলা, কেন্দ্রিয় অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন নেতা শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. সোলাইমান, হাসান মোল্লা প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited