চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আনোয়ারা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৫:৫২ পিএম, ২০২৫-১১-২৯

আনোয়ারা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে শিক্ষকদের নিয়ে  এ সম্মেলন শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এতে উপস্থিত হয়ে শিক্ষা উন্নয়ন, নৈতিক শিক্ষা বিস্তার, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং সমাজ সংস্কারে শিক্ষকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান, সুরক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকরা ঐক্যবদ্ধ হলে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ। তিনি শিক্ষকদের বর্তমান চ্যালেঞ্জ, নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষকদের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা না হলে দেশের শিক্ষা কাঠামো মজবুত হবে না। শিক্ষকদের উন্নয়ন ছাড়া একটি দক্ষ ও মানবিক সমাজ গঠন সম্ভব নয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বল দিক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাঠদান নিয়ে নানা দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির মস্তিষ্ক। তাদের দাবিদাওয়া, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে আমার অঙ্গীকার। এজন্য নীতি-নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার আমির, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল গণি। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিক্ষকদের হাত ধরেই দেশ সঠিক পথে এগোবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না।এছাড়াও আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলার সাবেক আমির মাষ্টার মনসুর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নাছির উদ্দিন শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার প্রতি গুরুত্ব আরোপ এবং শিক্ষা ব্যবস্থার সমন্বিত সংস্কারের দাবি জানান।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর