শিরোনাম
মামুনুর রশিদ সেলিম | ০৮:৪০ পিএম, ২০২৫-০৫-০৬
রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ২০২৫ সালের জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার সংগঠক ও সমাজসেবক এডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী (হিরো) মনোনীত হয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে ৪ মে ২০২৫ তারিখে প্রেরিত অনুমোদন স্মারক অনুযায়ী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীত সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী একজন প্রাজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, লিগ্যাল এইড কমিটি উত্তর জেলা ও রাঙ্গুনিয়া উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত।
তাঁর প্রয়াত পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক মরহুম কে কে এম রফিক বিন চৌধুরী রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন।
এডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরীর নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টির সরকারিকরণ সম্পন্ন হয়েছে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর এই দায়িত্ব পালনে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও শিক্ষানুরাগী মহলে উচ্ছ্বাস ও আনন্দের সঞ্চার হয়েছে।
আমরা রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় এডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited