শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:০৫ পিএম, ২০২৬-০৮-২২
লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদারকে দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। একই সঙ্গে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সম্প্রতি তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।
আবদুল্লাহ মজুমদার তিন বছরেরও বেশি সময় ধরে লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতির দায়িত্ব পালন করছেন। এ সময়ে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন নাগরিক সমস্যা ও জনস্বার্থের বিষয়েও তিনি লেখালেখি ও সাংগঠনিকভাবে ভূমিকা রেখে আসছেন।
রাজনীতির পাশাপাশি আবদুল্লাহ মজুমদার লেখক, সাংবাদিক ও সংগঠক হিসেবে কাজ করছেন। তিনি সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রামের সভাপতি, ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশের মহাসচিব এবং চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত আবদুল্লাহ মজুমদার বিভিন্ন সামাজিক, নাগরিক ও জনস্বার্থের বিষয় নিয়ে লেখালেখি করেন। অন্যায়, অনিয়ম ও জনস্বার্থবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি সরব ভূমিকা পালন করে আসছেন।
দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পাশাপাশি চসিক নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ায় তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন দায়িত্ব যুক্ত হয়েছে। দলীয় পর্যায়ে নতুন দায়িত্ব নিয়ে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ঐদিন বাংলাদেশ সেনাবাহিনী, নà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ডেস্ক: কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের আয়োজনে কদম মোবারক মুসলিম এতিমখানা ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited