শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৩৯ পিএম, ২০২৬-১১-১২
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এ উদ্যোগে ১৮টি পাড়ার অর্ধশতাধিক শিশু টিকার আওতায় এসেছে। পাশাপাশি চিকিৎসাসেবা পেয়েছেন ৭৫ থেকে ৮০ জন নারী-পুরুষ।
বুধবার (১১ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক এলাকায় এ মানবিক চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে মদক এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। এমন বাস্তবতায় ১৮টি পাড়ার ০ থেকে ১১ বছর বয়সী অর্ধশতাধিক শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতাধীন টিকাসহ হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্সসহ বিভিন্ন টিকা প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
সীমান্ত পাহারার প্রচলিত দায়িত্বের বাইরে গিয়ে দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সীমান্তবর্তী জনগণের সঙ্গে বিজিবির সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, 'অপারেশন উত্তরণ'-এর আওতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানায়, সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসা ক্যাম্প ও টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও কল্যাণে ৫৭ বিজিবির এ উদ্যোগ মানবিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রশ্নটি নতুন নয়। দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি দখল, অ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ একটি জাতির প্রকৃত পরিচয় তার অর্থনৈতিক সমৃদ্ধি, সুউচ্চ অট্টালিকা, প্রশসà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্ন...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : রাষ্ট্রের হাতে আইন আছে, ক্ষমতা আছে, অপরাধ দমনে প্রশিক্ষিত বাহিনীও আছে। কিন্তু রাষ্ট্রের শক্তির প্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited