চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাল সম্মেলন ঃ কে হচ্ছেন হেফাজতের আমির ?

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০৯ পিএম, ২০২০-১১-১৪

কাল সম্মেলন ঃ কে হচ্ছেন হেফাজতের আমির ?


অরাজনৈতিক সংগঠন হিসেবে ঘোষিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যা”েছ আগামীকাল রবিবার। হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম (বড়) মাদরাসার কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে। আল্লামা আহমেদ শফীর অনুসারিরা এ সম্মেলনের বিপক্ষে অব¯’ান নিয়েছেন। এ পক্ষ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেচেন। তবে হেফাজতের নতুন আমির কে হ”েছন এ নিয়ে চলছে নানামুখী গুঞ্জন। 
এছাড়া সম্মেলনের পূর্বে বিলিকৃত একটি প্রচারপত্র নিয়ে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা।
জানা যায়, গত ২০১০ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামের সংগঠনটির আত্মপ্রকাশ করে।
সংগঠনটি দেশজুড়ে আলোচনায় আসে ২০১৩ সালে ১৩ দফা দাবিতে সারাদেশব্যাপী ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে।
বিশ্বজুড়ে আলোচনায় আসে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর অবরোধের মাধ্যমে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির হিসেবে হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন।
চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা শফির মৃত্যুর পর হেফাজত আমিরের পদটি শূন্য হয়ে পড়ে।
এরপর থেকেই হেফাজত আমিরের এ পদের জন্য হেফাজতের শীর্ষ বেশ কয়েকজন নেতার মধ্যে ব্যাপক তোড়জোড় চলে আসছিল। শীর্ষ এ পদে কে আসছেন এমন  প্রশ্ন সবার মুখে মুখে।
হাটহাজারী মাদ্রাসা হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে থাকলেও সংগঠনটির বেশির ভাগ অংশ চাইছে ঢাকায় ¯’ানান্তরিত করতে।
এজন্য ঢাকায় অব¯’ানরত হেফাজতের শীর্ষ¯’ানীয় নেতাদের থেকে আমির ও মহাসচিব নির্বাচনের ব্যাপারেও অনেকে ভাবছেন, এমন দাবি করেছেন হেফাজতের বেশ কয়েকজন নেতা।
এ সম্মেলনে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফির অনুসারী নেতাদের কৌশলে বাদ রেখে নতুন কমিটি গঠনের ষড়যন্ত্র করা হ”েছ বলে হেফাজতের নাম  প্রকাশে অনি”ছুক একাধিক নেতার অভিযোগ।
হেফাজতের প্রায় সাড়ে তিনশত কেন্দ্রীয় শীর্ষ আলেম সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নতুন আমির নির্বাচিত করবেন।
নতুন আমির হিসেবে বর্তমান মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে অনেক আলেম সমর্থন করলেও নগরীর লালখান বাজার মাদ্রাসার পরিচালক ও হেফাজতের প্রতিষ্ঠাতা নায়েবে আমির আল্লামা মুফতি ইজহারুল ইসলামের নামও রয়েছে আলোচনায়।
হেফাজতের মহাসচিব পদ নিয়েও চলছে নানামুখী আলোচনা। এ পদটির জন্য একাধিক নাম শোনা গেলেও হেফাজতের শীর্ষ নেতা মাওলানা নুর হোসাইন কাসেমী কিংবা মাওলানা মামুনুল হককে এ পদে দেখতে চাইছেন বেশিরভাগ আলেম।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিলকে সামনে রেখে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে একটি বিতর্কিত প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
 শুক্রবার জুমার নামাজের পর হাটহাজারী পৌরসভার নুর মসজিদের সামনে মোটরসাইকেল যোগে এসে কে বা কারা এ  প্রচারপত্রগুলো সড়কে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী সাঈদি পুত্র শামীম বিন সাঈদী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীর রঙ্গীন যৌথ ছবি  প্রচারপত্রের মাধ্যমে বিলি হলেও সেখানে কারো নাম ছিল না।
বিলিকৃত  প্রচারপত্র কীসের ইঙ্গিত বহন করে এমন  প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির অন্যতম নেতা মাওলানা মীর ইদরিস কাউন্সিল অধিবেশনে বর্তমান কমিটির অনেকেই দাওয়াত পাননি-এ অভিযোগ অস্বীকার করে বলেন, “বর্তমান কমিটির সকল নেতৃবৃন্দকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউকে বাদ দেয়া হয়নি।”
এদিকে বিলিকৃত  প্রচারপত্রের ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি কিছু সংখ্যক দুর্বৃত্ত এ  প্রচারপত্র বিলি করতে পারে বলে উল্লেখ করেন। তাদের যদি সাহস থাকত তাহলে তারা  প্রচারপত্রে নিজেদের নাম ব্যবহার করত বলেও মন্তব্য করেন তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছে সারাদেশের আলেম সমাজ। গুরুত্বপূর্ণ এ পদে যিনি আমির নির্বাচিত হবেন তাকে নিয়েই হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।”
তিনি আরো বলেন, “ইতিমধ্যে সম্মেলনকে ঘিরে আমাদের প্র¯‘তি শেষ পর্যায়ে। সারাদেশের ৬৪টি জেলা থেকে হেফাজতের শীর্ষ নেতারা সম্মেলনে উপ¯ি’ত থাকবেন। সেখানে তাদের মতামতের ভিত্তিতে আমাদের আমির নির্বাচিত করা হবে।”
আল্লামা শফির অনুসারী হিসেবে পরিচিত হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি বলেন, “হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি হেফাজতে ইসলামকে মুসলমানদের ঈমান আকিদা রক্ষার জন্য দলমত নির্বিশেষে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ একটি প্লাটফরম হিসেবে  প্রতিষ্ঠা করেছিলেন। সেই হেফাজতকে ক্ষমতালোভী একটি গোষ্ঠীর পকেট কমিটিতে রূপান্তর করা হ”েছ।”
এ কমিটিতে আল্লামা শফি, মুফতি আমিনী ও চরমোনাই পীর অনুসারীদের বাদ দেয়ার নীল নকশা করা হ”েছ উল্লেখ করে তিনি বলেন, “গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত যারা হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফির সাথে চরম বেয়াদবি ও অমানবিক আচরণ করতে বেশি উৎসাহিত ছিলেন এবার হেফাজতের কেন্দ্রীয় কমিটি গঠনে তাদেরই বেশি মূল্যায়ন করা হ”েছ।”
 

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর