শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৮:১৯ পিএম, ২০২৫-০৬-০২
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানী পশুর হাট, পশু জবাই করার সুনির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২ জুন) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ'র সভাপতিত্বে উপজেলা মিলনায়তন (স্বাধীনতা)'য় অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রুমন তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা: আরফিন,মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল হক, পৌর সভার বাজার পরিদর্শক আনোয়ারুল আজিম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক রিদুয়ানুল করিম।
এ সভায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন,বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গরু হাটের ইজারাদার, পশুর চামড়া সংরক্ষণকারীর প্রতিনিধিসহ প্রায় শতাধিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন-বোয়ালখালীতে কোথায় অনুমতি বিহীন অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পশু গরু মহিষ-ছাগল জমায়েতকরণ ও সড়ক-উপসড়কে কোন ভাবে হাট বসানো যাবেনা। তিনি এছাড়া কোরবানীর চামড়া সংগ্রহ-সংরক্ষণ ও বৈজ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে যথাযথ নিয়ম পালনের জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited