চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নৈতিকতার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন শিক্ষকের প্রধান দায়িত্ব: চবি উপাচার্য

চবি প্রতিনিধি :    |    ০১:৩৩ পিএম, ২০২৫-১২-০৮

নৈতিকতার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন শিক্ষকের প্রধান দায়িত্ব: চবি উপাচার্য

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি  উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার। এই প্রশিক্ষণ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকতা একটি শিল্প, যা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতার ভিত্তিতেই তারা শিক্ষক হয়েছেন-এখন সেটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। অনেকেই ভালো শিক্ষার্থী হলেও টিচিং পদ্ধতি ভালোভাবে জানা না থাকলে ভালো শিক্ষক হওয়া যায় না। নিষ্ঠার সঙ্গে ক্লাস নেওয়া এবং নৈতিকতার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন একজন শিক্ষকের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং লিখিত, প্রেজেন্টেশন ও ভাইভার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। গবেষণাকেন্দ্রিক প্রশিক্ষণের পাশাপাশি টিচিং পদ্ধতি শেখানোর এমন প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
প্রশিক্ষণের প্রথম দিনে ট্রেইনার ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২৮ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর