শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৩:৪৬ পিএম, ২০২৪-১০-১৯
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ আব্দুল মালেক (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর (আব্বাসপাড়া) এলাকার বদিউর রহমান প্রকাশ বদি মুন্সির ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেজবান খেয়ে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মালেক। চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে উপজেলার জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ গেটে সামনে পৌঁছলে চট্টগ্রামমুখী দ্রুতগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -ব-১২-২২৪৪) তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় আব্দুল মালেক রাস্তার মাঝখানে ছিটকে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited