চট্টগ্রাম   রবিবার, ১১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের ৪৫ শতাংশ নারী-শিশু

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫০ পিএম, ২০২৬-০৮-২৫

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের ৪৫ শতাংশ নারী-শিশু

 ডেঙ্গুর বিস্তার যত বাড়ছে, ততই উদ্বেগ তৈরি করছে নারী ও শিশুদের আক্রান্তের হার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৫ জন।
এর মধ্যে নারী ৪৫৭ জন এবং শিশু ৩১২ জন। অর্থাৎ নারী ও শিশু মিলে আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন, যা মোট আক্রান্তের ৪৫ দশমিক ৩৭ শতাংশ।
হিসাব অনুযায়ী, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে প্রায় পাঁচজনই নারী অথবা শিশু। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্র জানা গেছে, চলতি বছর ডেঙ্গুতে পুরুষ আক্রান্তের সংখ্যা ৯২৬ জন, যা মোট আক্রান্তের ৫৪ দশমিক ৬৩ শতাংশ।
অর্থাৎ আক্রান্তের সংখ্যায় পুরুষ এগিয়ে থাকলেও নারী ও শিশু মিলিয়ে আক্রান্তের হারও প্রায় অর্ধেক। এর মধ্যে শিশুদের অংশই ১৮ দশমিক ৪১ শতাংশ এবং নারীদের ২৬ দশমিক ৯৬ শতাংশ।
এছাড়া সর্বশেষ ২৪ আগস্ট নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১২ জন নারী ও ৯ জন শিশু। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৬৩ জন।
আগস্টেই সর্বোচ্চ সংক্রমণ
চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে আগস্টে। মাসের প্রথম ২৪ দিনেই আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। এটি চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
অর্থাৎ বছরের মোট ১ হাজার ৬৯৫ আক্রান্তের প্রায় ৫১ শতাংশই শনাক্ত হয়েছেন আগস্টের প্রথম ২৪ দিনে। প্রতিদিনের নতুন রোগী যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে চাপ।
আক্রান্তদের মধ্যে মহানগর এলাকার ৭৩৬ জন, বিভিন্ন উপজেলার ৭১৬ জন এবং অন্য জেলার ২৪৩ জন রয়েছেন। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ডে ২০৫ জন। এরপর কর্ণফুলীতে ১২৯ জন। বাঁশখালীতে ৫৪, লোহাগাড়ায় ৪৭ এবং রাউজানে ৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া আক্রান্তের সংখ্যায় পুরুষ বেশি হলেও মৃত্যুর হিসাবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনই নারী।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হামিদুল্লাহ মেহেদী বাংলানিউজকে বলেন, অনেকেই ডেঙ্গুকে সাধারণ সর্দি-জ্বর মনে করেন। পরীক্ষা না করিয়ে কিংবা চিকিৎসকের পরামর্শ না নিয়ে সময়ক্ষেপণ করেন। এতে রোগ জটিল পর্যায়ে চলে যায়।
তিনি বলেন, নারীদের অনেকে অসুস্থতার পরও দ্রুত চিকিৎসকের কাছে যান না। ফলে পরিস্থিতি জটিল হয়ে গেলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। আক্রান্তের সংখ্যায় পুরুষ বেশি হলেও নারীদের মৃত্যুর সংখ্যা বেশি হওয়ার পেছনে দেরিতে চিকিৎসা নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিআইটিআইডির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, নারীদের একটি অংশের রোগ প্রতিরোধক্ষমতা পুরুষের তুলনায় তুলনামূলক কম থাকতে পারে। সন্তান প্রসবের পরও রোগ প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে। এ অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হলে তারা দ্রুত দুর্বল হয়ে পড়তে পারেন।
তিনি বলেন, বিশেষ করে গর্ভবতী নারী এবং মাসিক চলাকালে ডেঙ্গু আক্রান্ত নারীদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আন্তর্জাতিক গবেষণাতেও চট্টগ্রাম নিয়ে সতর্কতা
সম্প্রতি এলসেভিয়ার এর সহযোগী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘আইজেআইডি রিজিওনস’ এ প্রকাশিত ‘দ্য অ্যানুয়াল রিকারেন্স অব ডেঙ্গু ইন বাংলাদেশ: এ পারসিস্টেন্ট থ্রেট’ শীর্ষক এক গবেষণা পত্রে চট্টগ্রামকে ডেঙ্গু সংক্রমণের একটি অত্যন্ত চরম ঝুঁকিপূর্ণ নগর ‘হটস্পট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক তুষার আহমেদ শিশির, নাজিফা তাবাসসুম তাসনিম ও আকাশ আহমেদ পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে যে, অতিরিক্ত জনসংখ্যা এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরে অত্যন্ত দ্রুত গতিতে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে।
গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, বর্ষার বৃষ্টিপাত, ঘনবসতি, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জনবহুল নগর এলাকায় টেকসই মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি ডেঙ্গুর পুনরাবৃত্ত সংক্রমণকে তীব্র করছে। চট্টগ্রামের মতো শহরে এসব কারণ এডিস মশার বিস্তার ও ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।
গবেষণায় আরও বলা হয়েছে, ফগিং ও কীটনাশক প্রয়োগের মতো সাময়িক মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা দীর্ঘমেয়াদে যথেষ্ট নয়। এসব ব্যবস্থার অতিরিক্ত বা বারবার ব্যবহারে মশার কীটনাশক প্রতিরোধক্ষমতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সীমিত রোগ নির্ণয় সুবিধা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর ঘাটতি এবং চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর সীমাবদ্ধতাও ডেঙ্গু মোকাবিলাকে কঠিন করে তুলছে।
নগরের আট ওয়ার্ডে এডিসের উচ্চঝুঁকি
ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে চট্টগ্রাম নগরের এডিস মশার লার্ভা জরিপেও।
স্বাস্থ্য অধিদপ্তরের গত ৮ থেকে ১৮ জুনের প্রাক-বর্ষা জরিপে নগরের ১৮টি ওয়ার্ডের ৩৭০টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৯৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ৩৪৫টি পানির পাত্র পরীক্ষা করে ১১৪টিতে লার্ভার উপস্থিতি শনাক্ত হয়।
জরিপে কনটেইনার ইনডেক্স পাওয়া যায় ৩৩ দশমিক ০৪ শতাংশ। নিরাপদ মাত্রা যেখানে ১০ শতাংশের নিচে। হাউস ইনডেক্স পাওয়া যায় ২৬ দশমিক ৭৬ শতাংশ, যেখানে নিরাপদ মাত্রা ৫ শতাংশের নিচে। ব্রেটো ইনডেক্স ৩০ দশমিক ৮১ শতাংশ, যেখানে নিরাপদ মাত্রা ২০ শতাংশের নিচে।
জরিপের নেতৃত্ব দেওয়া বিভাগীয় কীটতত্ত্ববিদ মো. মফিজুল হক শাহ বাংলানিউজকে জানান, নগরের আটটি ওয়ার্ডকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো ১০ নম্বর উত্তর কাট্টলী, ৩ নম্বর পাঁচলাইশ, ২ নম্বর জালালাবাদ, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া, ৩৪ নম্বর পাথরঘাটা, ৩২ নম্বর আন্দরকিল্লা ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর।
জরিপে পাওয়া লার্ভার ৭০ থেকে ৮০ শতাংশই এডিস ইজিপ্টাই প্রজাতির। পানি সংকটের কারণে বাসাবাড়িতে জমিয়ে রাখা পানি এবং নির্মাণাধীন ভবনগুলো এডিস মশার গুরুত্বপূর্ণ প্রজননস্থল হয়ে উঠেছে।
শুধু ফগিং নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা
চট্টগ্রামের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তাই একাধিক সংকেত দিচ্ছে। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯৫, যার প্রায় অর্ধেক নারী ও শিশু। আগস্টের প্রথম ২৪ দিনেই আক্রান্ত ৮৬১ জন। নগরের ১৮টি ওয়ার্ডের জরিপে এডিসের লার্ভার ঘনত্ব নিরাপদ মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। একই সময়ে আন্তর্জাতিক গবেষণায় চট্টগ্রামকে উচ্চ সংক্রমণঝুঁকির শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

দেশে খাদ্যের ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি : খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম বলেছেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়à...বিস্তারিত


মানবাধিকার রক্ষায় ৩২ বছর: অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মানবাধিকার রক্ষায় ৩২ বছর: অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে চট্টগ্রà¦...বিস্তারিত


স্কুলকেন্দ্রিক যানজট কমাতে চউক চেয়ারম্যানের উদ্যোগ: স্কুল বাস ও সময়সূচি পরিবর্তনে একমত দুই শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুলকেন্দ্রিক যানজট কমাতে চউক চেয়ারম্যানের উদ্যোগ: স্কুল বাস ও সময়সূচি পরিবর্তনে একমত দুই শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম নগরের স্কুলকেন্দ্রিক যানজট নিরসনে গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী ...বিস্তারিত


মাদক-সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিএমপি কমিশনার

মাদক-সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন à¦...বিস্তারিত


চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ‘বিশ্ব দৃষ্টি দিবস’র র‌্যালী

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ‘বিশ্ব দৃষ্টি দিবস’র র‌্যালী

আমাদের ডেস্ক : : “আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্...বিস্তারিত


৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা

৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা

আমাদের ডেস্ক : : চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় গত ১ অক্টোবর ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর