চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলামের ইন্তেকাল

মো.আরফান উদ্দীন     |    ০৯:৪৯ পিএম, ২০২৬-১১-১৮

মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলামের ইন্তেকাল

চট্টগ্রামের মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম (৫৫) আর নেই। গত ১৭ নভেম্বর ২০২৬ ইং, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরীর বাকলিয়ায় নিজ বাসভবনে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর দিন ফজরের নামাজ আদায়ের পর যথারীতি মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি। এরপর দৈনন্দিন দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে দুপুরের খাবার গ্রহণ করেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় চান্দা পুকুরপাড় এলাকার বায়তুল্লাহ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি নসরুল কদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে স্থানীয় বড় কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মাওলানা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করে এবং বায়তুল্লাহ জামে মসজিদে ইমামও খিতব হিসাবে দায়িত্ব পালন করেন। অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি গাংগিয়া বড় পীর সাহেব মরহুম মাওলানা আব্দুল মজিদ শাহ (রহ.)-এর নাতনি জামাতা ছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের আবহ বিরাজ করছে।
উপস্থিত মুসল্লিগণ হুজুরের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রিটেলেড নিউজ

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

নিজস্ব প্রতিবেদক : জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুর...বিস্তারিত


ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থà...বিস্তারিত


রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায়  ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে।  সোমব...বিস্তারিত


‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়...বিস্তারিত


সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্à...বিস্তারিত


ভোরের আলোয় সুস্থতার খোঁজে

ভোরের আলোয় সুস্থতার খোঁজে

নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর