চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

অভ্যন্তরীণ সড়কের দুরবস্থা: উন্নয়ন বৈষম্যের শিকার বাঁশখালীবাসি

আমাদের ডেস্ক :    |    ০৮:২৬ পিএম, ২০২৫-০৮-৩০

অভ্যন্তরীণ সড়কের দুরবস্থা: উন্নয়ন বৈষম্যের শিকার বাঁশখালীবাসি

রিয়াজুল হক রিফাত

দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালী। প্রাকৃতিক সম্পদ, কৃষি, মাছ ও লবণ উৎপাদনে সমৃদ্ধ হলেও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এ উপজেলা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। কাথরিয়া, জলদি, শীলকূপ, গন্ডামারা, শেখেরখীল, ছনুয়া,  পুইছড়ি ও চাম্বল বাংলা বাজার এলাকার অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ মানুষ।

উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের ভেতরকার সড়কগুলো বছরের পর বছর সংস্কারের অভাবে ভাঙাচোরা হয়ে গেছে। কোথাও সড়কে কংক্রিট উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, কোথাও আবার ইটভাঙা উঠে গিয়ে কাদা জমে আছে। বর্ষার মৌসুমে এসব সড়ক পানিতে তলিয়ে কর্দমাক্ত হয়ে যায়, যা দিয়ে মোটরসাইকেল বা রিকশা-ভ্যান চালানোই নয়, হাঁটা-চলাও কষ্টকর হয়ে ওঠে।

চাম্বলের বাসিন্দা কাইসার হামিদ  বলেন, “আমাদের চাম্বল বাংলা বাজার এলাকায় রাস্তাটাতে সামান্য বৃষ্টি হলে চালালের অনুযোপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে যাতায়াত করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।”

এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এসব ভাঙাচোরা সড়ক ব্যবহার করে স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াত করে। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে বা গর্ত এড়িয়ে যেতে হয়, যা তাদের পড়াশোনার আগ্রহকেও প্রভাবিত করছে। 

সবচেয়ে বিপাকে পড়ছেন অসুস্থ মানুষ ও গর্ভবতী নারীরা। বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্স বা চট্টগ্রাম শহরের হাসপাতালে রোগী নিয়ে যেতে হলে প্রায়শই বিপাকে পড়তে হয়। সড়কের ভাঙাচোরা অবস্থায় অ্যাম্বুলেন্স বা সিএনজি চালানো দুঃসাধ্য হয়ে যায়। এর ফলে চিকিৎসা নিতে দেরি হয়, অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা আরও জটিল হয়ে ওঠে।

গন্ডামারা ইউনিয়নের এক বাসিন্দা জানান, “আমার বোনের প্রসব ব্যথা উঠলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে দুই ঘণ্টা সময় লেগেছিল। রাস্তা এত খারাপ যে গাড়ি এক জায়গায় আটকে গিয়েছিল। আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি।”

বাঁশখালী কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি এলাকা। কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় কৃষক ও মৎস্যজীবীরা চরম সমস্যায় পড়েছেন। বাঁশখালীর অভ্যন্তরীন  বিভিন্ন গ্রামের কৃষকরা বাজারে  ধান, লবণ, সবজি ও মাছ নিয়ে যেতে পারেন না সময়মতো। ফলে তাদের পণ্য নষ্ট হয় বা তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

বাঁশখালীর এসব এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সরকারি কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের অনুরোধ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচন আসলেই প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায়, কিন্তু বাস্তবে সংস্কারের উদ্যোগ দেখা যায় না।

পুইছড়ির বাসিন্দা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী  রায়হান সোবহান ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাঁশখালীতে রাস্তাঘাটের উন্নয়ন যেন চিরকালই উপেক্ষিত থাকে। অথচ বাঁশখালীতে  লবনের মাঠ, সবজি, বিদ্যুৎকেন্দ্র, মৎস্য খামার সবই আছে। কিন্তু সাধারণ মানুষের জন্য সড়ক উন্নয়ন নেই।”

অভ্যন্তরীন সড়কগুলোর বেহাল অবস্থা নিয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা প্রকৌশলী (এল জি ই ডি) কাজী ফাহাদ বিন মাহমুদ জানান "বর্ষার কারণে সড়কগুলোর সংস্কার কাজ শুরু করতে একটু বিলম্ব হচ্ছে তবে বর্ষার পর পুরোদমে সংস্কার কাজ শুরু হবে"।  

পর্যবেক্ষকরা মনে করেন, বাঁশখালীর মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য উন্নত সড়ক যোগাযোগ অপরিহার্য। শুধু উপজেলা সদর নয়, ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ের ভেতরের সড়কগুলো সংস্কার না করলে স্থানীয়দের জীবনযাত্রা যেমন দুর্বিষহ হয়ে উঠবে, তেমনি অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হবে।

বাঁশখালীবাসির একটাই দাবি অবিলম্বে জরুরি ভিত্তিতে অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সড়কগুলো টেকসইভাবে নির্মাণ করা প্রয়োজন। অন্যথায় বাঁশখালীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বারবার হোঁচট খাবে, আর জনগণকে প্রতিনিয়ত ভোগান্তি সহ্য করতে হবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর