চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সিআরবিতে শহীদের কবর পরিষ্কার করল ক্লিন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৩ পিএম, ২০২৫-১১-২৯

সিআরবিতে শহীদের কবর পরিষ্কার করল ক্লিন বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সিআরবি এলাকার শহীদ আবদুল হাসিমের কবর পরিষ্কার–পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে ‘ক্লিন বাংলাদেশ’। 
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।
তিনি বলেন, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতির আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে তাদের সমাধিস্থল পরিচ্ছন্ন রাখা একটি মহৎ উদ্যোগ। ‘ক্লিন বাংলাদেশ’ যে স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগ নিয়েছে—তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণ প্রজন্ম এভাবে ইতিহাসকে ধারণ করে দায়িত্ববোধের পরিচয় দিলে দেশ আরও এগিয়ে যাবে। চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বদা এমন সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশে ছিল এবং থাকবে।
ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন, শহীদ আবদুল হাসিমের কবর শুধু একটি সমাধিস্থল নয়—এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পবিত্র স্মারক। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবং এই স্থানটির মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম।
তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়, ইমন শরিফ, তানজিফা, রনি, আজম, রাকিব, মমতাজ, মিম, সাজিদ, শান্তা, মিম, ফারিয়া, নাদিয়া, রুপা, শাহনাজ, মহোয়া, ইসরাত, সুমাইয়া প্রমুখ। পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজবাহ উল হক ইমন। 
কর্মসূচির স্লোগান ছিল ‘লাখো শহীদের অর্জিত দেশ, গড়বো মোরা ক্লিন বাংলাদেশ।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর