শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৫৭ পিএম, ২০২৫-০৪-১৯
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং ১৯ এপ্রিল ২০২৫, শনিবার স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া-এর সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মোঃ কাউসার-উল-আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী অঞ্চল প্রধান মোহাঃ শফিকুল আলম। দিনব্যাপী এ বিজনেস রিভিউ মিটিংয়ে রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই সভায় ব্যাংকের গ্রাহকসেবা, ডিপোজিট, বিনিয়োগ, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমূখী সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ম্যানেজারদের পরামর্শ দেন। তিনি শরীয়াহর উদ্দেশ্যের আলোকে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরীকে প্রাধান্য দিয়ে স্থানীয় ডিপোজিট স্থানীয়ভাবে বিনিয়োগ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া তিনি শরীয়াহ পরিপালন, সুশাসন বাস্তবায়ন এবং কর্মকর্তাদের নৈতিকমান, জ্ঞানগত উৎকর্ষতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited