শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:২০ পিএম, ২০২৬-১০-১২
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার হওয়া কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা।
শনিবার (১০ অক্টোবর) এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামালের অবস্থান সম্পর্কে জানতে পারে এসআরবি-৭, চট্টগ্রাম। পরে এসআরবি-৭ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানিক দল কক্সবাজার সদর থানার লিংক রোড মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কামালকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবা পৌঁছানো যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে স্থানীয় মানুষের ভরসার...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পাহাড়ের বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : অগ্নিসন্ত্রাস, নাশকতা ও মানুষের মধ্যে হানাহানি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited