শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৩২ পিএম, ২০২৬-১০-২৪
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ‘দাওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার পাইন্দং ইউনিয়নের চামার দিঘী এলাকার টেকনিক্যাল স্কুল সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ পাইন্দং গ্লোবাল শাখার আয়োজনে এবং পাইন্দং ইউনিয়ন শাখার বাস্তবায়নে অনুষ্ঠিত মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ৯টায়। পুরো আয়োজন পরিচালনা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ। আয়োজকরা জানান, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতের আলোকে ‘ঈমান, আকিদা, ঐক্য, খিদমত, আত্মশুদ্ধি, এই মূলনীতির ভিত্তিতে নারীদের দ্বীনি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দরসে কোরআন ও দরসে হাদিস, পবিত্রতা, নামাজ ও রোজাসহ দৈনন্দিন ইবাদতের গুরুত্বপূর্ণ মাসয়ালা-মাসায়েল এবং মৃত ব্যক্তির গোসল ও কাফন দেওয়ার নিয়মাবলি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয়। শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করা হয়। সম্পূর্ণ পর্দার পরিবেশ বজায় রেখে আয়োজিত এ মাহফিলে ফটিকছড়ি ও আশপাশের এলাকার শত শত নারী অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বাঁশখালীতে আজ (শনিবার) ভোর ছয়টার দিকে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাতà§...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্à...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে সন্ত্রাসীবিরোধী আইনে দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited