শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২৫-১১-০৮
চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবসের আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আয়োজনে বর্ণাঢ্যভাবে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। আলোচনা সভায় প্রফেসর ডা. আনিসুল মাওলা, প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা রেডিওলজিস্টরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধু পরীক্ষা নয়, এটি চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড বা ডিজিটাল এক্স-রের নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য হয়ে উঠছে নির্ভরযোগ্য পথনির্দেশক।
তারা আরও বলেন, দেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালে এখনো উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে রেডিওগ্রাফারদের পক্ষ থেকেও বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, আপ্যায়ন পর্ব ও বর্ণাঢ্য র্যালি, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল বায়োটেক ইমেজিং ও টেসলা রিপোর্টিং।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited