চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৫ পিএম, ২০২২-০৫-২৬

চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা গ্রেফতার ২

গার্মেন্টসে চাকুরী করে সেই তরুণী।গত বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টায় প্রতিদিনের ন্যায় গার্মেন্টস ছুটি শেষে কোম্পানীর নিয়োজিত কন্ট্রাক্টরের বাসে করে তরুণীতার বর্তমান ঠিকানার বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসে চালক ও হেলপার ছাড়াও আরো ১০/১২ জন গার্মেন্টস কর্মী ছিল। 

বাসটি সকল গার্মেন্টসকর্মীদের নিয়ে সিএন্ডবি হতে রওনা হয়ে বিভিন্ন স্থানে গার্মেন্টস কর্মীদের নামিয়ে দিয়ে বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে যেতে থাকে। তখন উক্ত বাসের ড্রাইভার তার হেলপারকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে বাসের গেইটে চলে আসে। গার্মেন্টসকর্মী সবাই গাড়ী থেকে নেমে গেলেও সেই তরুণী গাড়ী থেকে নামার চেষ্টা করলে ড্রাইভার তার হাত ধরে টেনে গাড়ীর পিছনের সিটে নিয়া যাওয়ার চেষ্টা করে এবং হেলপার গাড়ীটি দ্রুত গতিতে শাহ আমানত সেতুর দিকে চালিয়ে নিয়ে যেতে থাকে।

ততক্ষণে ড্রাইভার তরুণীকে টেনে গাড়ীর পিছনের সিটে নিয়ে তার শ্লীলতাহানি করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টা করে। চলন্ত গাড়ীটি আনুমানিক রাত সাড়ে ১০টায় বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কস্থ  রাহাত্তারপুল ফ্লাইওভারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পৌঁছলে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে চলন্ত বাস থেকে লাফ দিলে রাস্তায় পড়ে তরুণীর শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।এদিকে উপস্থিত লোকজন সেই পোশাকর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করায়। অপরদিকে থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক চমেক হাসপাতালে গেলে তরুণীকে চিকিৎসাধীন দেখতে পেয়ে তার অভিভাবককে খবর জানায়। টানা ছয়দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেই তরুণী। চিকিৎসাধীন থাকা অবস্থায় মাঝে মাঝে জ্ঞান ফিরলেও সে ঘটনা বিষয়ে কোন কিছু বলতে পারেনি বলে জানিয়েছে সিএমপি।

পরবর্তীতে সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানানোর প্রেক্ষিতে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।সিএমপি আরো জানায়, এরপরই পুলিশ ঘটনাস্থলে এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ী সনাক্ত করে।চট্টগ্রাম মহানগরসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে হাটহাজারী থানাধীন পশ্চিম কোয়াইশ এলাকা হতে গাড়ীর চালক মোঃ আনোয়ার হোসেন টিপু (২৪)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে সিএন্ডবি এলাকা হতে গাড়ীর হেলপার জনি দাশ (১৮)কে গ্রেফতার করা হয় এবং তার তথ্যমতে ঘটনায় ব্যবহৃত বাসটি সিএন্ডবি এলাকা হতে উদ্ধার করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর