শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৭ পিএম, ২০২৬-০৯-১২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে মৃত্যু হওয়া শিশুর নাম আবরার। সে নগরীর হালিশহর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিল শিশুটি। গত ৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে’ তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৪৮ জন সরকারি হাসপাতালে এবং ছয়জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালের মধ্যে চমেকে ২৬ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুইজন ভর্তি হয়েছেন।
চলতি বছরে আক্রান্ত ২ হাজার ৭৯৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৮০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪১৬ জন। এ পর্যন্ত মারা যাওয়া ১০ জনের মধ্যে চমেকে দুইজন, জেনারেল হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাতজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চমেকে ১০৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩৫ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জন, বিআইটিআইডিতে ২৯ জন, জেনারেল হাসপাতালে ১৭ জন এবং সিএমএইচ চট্টগ্রামে ১১ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৬৯ জন।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited