চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০১:১৯ পিএম, ২০২৪-০৮-১৫

সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপর ন্যাক্কারজনক হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদী বাজারে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি লোকনাথ মন্দির  এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেদভেদী বাজারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের দেশ প্রেমিক সেনাবাহিনী যখন একটি অস্থিতিশীল পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে, ঠিক সেসময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারি শেখ হাসিনার নির্দেশেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে দাবি করে বক্তারা সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় শেখ হাসিনাকে হুমুকের আসামী করে মামলা দায়ের করে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ৬নং ওয়ার্ড ছাত্রদল উদ্যোগে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যেই বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির, ছাত্রদল নেতা অলি আহাদ, আবুল কালাম ছগির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক মো: আবছার হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, জেলা মহিলাদলের নেত্রী মনোয়ারা বেগম ৬নং ওয়ার্ড যুবনেতা মো: জসিম খান, যুবনেতা শ্রাবন, নগর শ্রমিক দলের নেতা নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা অনুতোষ অন্তু’সহ ৬নং ওয়ার্ড বিএনপি ও অংগ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর