শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৬:৩৮ পিএম, ২০২৪-১১-০৭
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ৷ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দিপান্বিতা ভট্টাচার্য্য, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, বাঁশখালীর রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান। আলোচনা সভা শেষে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে ২০ লাখ ৩৮ হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited