শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২৪-১০-০৭
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেছেন, জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান অর্ন্তবর্তী সরকার এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। সরকারি-বেসরকারী সুযোগ-সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জন্ম নিবন্ধন। তাই একটি শিশু জন্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে বিনা খরচে জন্ম নিবন্ধন করা যায়। সকল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে গুরুত্বের সাথে যাচাই-বাছাই সাপেক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আজ ৬ অক্টোবর রোববার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল‘ জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এর পর বিভাগীয় কমিশনারের নেতৃতে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শিশু জন্মের সঙ্গে সঙ্গে যাতে সে নাগরিকত্ব পায় সে জন্য অর্ন্তবর্তী সরকার জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। জন্মের পর পর কোন শিশু যাতে জন্ম নিবন্ধন সনদ পাওয়া থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও আরডিসি রাজীব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদি-উর রহিম জাদিদ ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited