চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অতি শীগ্রই কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ পক্রিয়া শুরু হবে

রেলওয়ে মহাপরিচালকের সাথে মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সাক্ষাত

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:৪৩ পিএম, ২০২০-০৯-১৭

অতি শীগ্রই কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ পক্রিয়া শুরু হবে

বোয়ালখালী, পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান ও কালুরঘাট সেতু বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফার সাথে সাক্ষাৎ করছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ।
আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্বাক্ষাতকালে রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান বলেন, চট্টগ্রামবাসীর বহু আকাক্সিক্ষত কালুরঘাট সেতুটি বাস্তবে রূপ পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে নতুন কালুরঘাট সেতু নির্মাণ করে দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। সেতুর ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি টাকা। এরমধ্যে দেড় হাজার কোটি টাকা দক্ষিণ কোরিয়া ও বাকি ৫০০ কোটি টাকা সরকার অর্থায়ন করবে। নতুন কালুরঘাট সেতুর নকশা তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন। এছাড়া এ সেতুর অর্থায়নে দক্ষিণ কোরিয়াও সম্মতি দিয়েছে বলেও জানান তিনি। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক ও কালুরঘাট সেতুর বিষয়ে খোঁজ-খবর রাখছেন। 
তিনি আরো জানান বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কালুরঘাট সেতু নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) কাছে পাঠিয়েছি। তিনি আশা প্রকাশ করেন সব কিছু ঠিক থাকলে অতি শীগ্রই কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ কাজ শুরু হবে।
এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ কালুরঘাট সেতু বাস্তবায়ন সহ চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
 

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর