শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৪:২৯ পিএম, ২০২২-০৬-৩০
সাতকানিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নতুন অর্থ বছরের জন্য ৫৮ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৫১০ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।
বাজেট বক্তৃতায় মেয়র মোহাম্মদ জোবায়ের জানান, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রণীত বাজেটের বিভিন্ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৫১০ টাকা। ট্যাক্সেস থেকে আয় ধরা হয়েছে ১কোটি ৮৮ লাখ টাকা। উন্নয়ন খাতে সরকারি অনুদান হতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৫১০ টাকা। নতুন অর্থবছরের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৫১০ টাকা।
পৌর মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এ.কে. এম মোরশেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, কাউন্সিলর সাইফুল আলম সোহেল, কাউন্সিলর মোঃ এনামুল কবির, কাউন্সিলর খুরশেদ আলম, মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, মহিলা কাউন্সিলর আফরোজা আকতার শারমিন, কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক (সোহেল), কাউন্সিলর আরাফাত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মদ রাসেল উদ্দিন ও কাউন্সিলর আবদুল হালিম।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited