চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হামলা ঠেকাতে এবার ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি-ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:০০ পিএম, ২০২২-০২-২৭

হামলা ঠেকাতে এবার ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি-ফ্রান্স

রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি ও ফ্রান্স।

এ ঘোষণার অংশ হিসেবে ১ হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ৫০০ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র (স্টিংগার) পাঠাচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানি।


শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজেরা অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ার আগে জার্মান সরকার তৃতীয় কোনো দেশের জার্মানির তৈরি সমরাস্ত্র ইউক্রেইনে পাঠাতে যে বাধা ছিল তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়।

জার্মানি দীর্ঘদিন ধরে কোনো যুদ্ধক্ষেত্রে অস্ত্র রপ্তানি না করার নীতি গ্রহণ করে আছে। এমনকি তৃতীয় কোনো দেশকে জার্মানির তৈরি সমরাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার বা পাঠানোর আগে বার্লিনের অনুমতি নিতে হয় এবং তারা সাধারণত ওই অনুমতি দেয় না।

ইউক্রেনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত তাদের ওই নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে।

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। জার্মান সরকার কিয়েভে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। আমরা কিয়েভে এক হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছি।

এদিকে ইউক্রেনে সামরিক সরঞ্জাম ও জ্বালানি পাঠাচ্ছে ফ্রান্স। একই সঙ্গে দেশটি রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ জোরদার করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলিসি থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এলিসির বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার সম্পদ ফ্রিজ করা হবে এবং সুইফট নিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আন্তঃব্যাংক পদ্ধতি কার্যকরে আলোচনা করা হবে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর