শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:০৩ পিএম, ২০২৪-১২-০২
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নানামুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে অটিজম ও এনডিডি শিশুদের জাতীয় জীবনের মূলধারায় নিয়ে আসা সম্ভব।
আগামীকাল ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪’ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবন্ধী শিশুর বাবা-মা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। এ থেকে পরিত্রাণের জন্য প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত বছরসমূহের ধারাবাহিকতায় ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে দেশের সকল প্রতিবন্ধিতা বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, পরিচর্যাকারী, অটিজম বিষয়ক গবেষক, চিকিৎসক, থেরাপিস্ট, সহায়ক উপকরণ উদ্ভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা নাগরিকদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়ান স্টপ সার্ভিস থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে সেবাসহ সহায়ক উপকরণও পেয়ে থাকেন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রবণ, বুদ্ধি, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় চালু রয়েছে। এ বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়েছে। বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর জন্য আবাসিক সুবিধা রয়েছে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আবাসিক ও প্রশিক্ষণ সুবিধা এবং পুনর্বাসন চিকিৎসা প্রদানের জন্য ঢাকার মিরপুরে একটি মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এ কমপ্লেক্সে এনডিডিসহ বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসাসহ শেল্টার হোমের ব্যবস্থা রয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪’ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited