শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৪:২১ পিএম, ২০২০-০৮-৩১
৫০ লাখ টাকা ঘুষ না দেওয়ায় দুই ভাই ও এক ভাগিনাকে ক্রসফায়ারে হত্যা করার অভিযোগে টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে টেকনাফের রঙ্গীখালী গাজীপাড়ার সুলতানা রাজিয়া মুন্নি নামে এক নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাশেম আলী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ মে দিনগত রাত ২টার দিকে রঙ্গীখালী গাজীপাড়ার সৈয়দ আলম ও তার ভাই নূরুল আলম এবং তাদের ভাগিনা আনসার সদস্য সৈয়দ হোসন প্রকাশ আবদুল মোনাফকে ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ধরে নিয়ে যায়। পরে পরিবারের কাছ থেকে ৫০ লাখ ঘুষ দাবি করেন ওসি প্রদীপ। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেদিন ভোরে ধানক্ষেতে বন্দুকযুদ্ধের নামে একসঙ্গে তিনজনকেই হত্যা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী কাশেম আলী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited