শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০২:৩২ পিএম, ২০২২-০৬-১৯
বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৫) নামে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ জুন) ভোরে সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এতে বজ্রপাতে দিনার আলীর বুকের অংশ থেকে শরীরের নিচের পুরো অংশ ঝলসে যায়।
এ ঘটনায় নিহত দিনার আলী বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলী বাড়ীর বীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর ছোট ছেলে।
নিহত দিনার আলীর চাচাত ভাই জসিম উদ্দিন মনছুরি আমাদের চট্টগ্রাম কে বলেন, ভোরে দিনার আলী সহ তারা একসাথে পাঁচজন বঙ্গোপসাগরে মাছ ধরতে রওয়ানা দেয়। এতে হঠাৎ বজ্রপাতে দিনার আলী ঘটনাস্থলে নিহত হয়। দিনার আলী ওই ট্রলারের মাঝি ছিলেন। এ ঘটনায় অন্যদের তেমন কোন ক্ষতি হয়নি। এতে দিনার আলীর শরীরের অর্ধাংশ ঝলসে যায়। ঘটনাস্থল থেকে অন্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
দিনার আলী একজন মৎস্য আহরণকারী জেলে। জীবন জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে জাল নিয়ে মাছ ধরতে যান। এ যাত্রায় তাকে আর জীবিত ফিরে আসতে হলো না। মৃত্যুকালে তার তিন মাসের একটা কন্যাসন্তান রয়েছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited