শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৬ পিএম, ২০২৬-০১-২৬
নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশ নজিরবিহীন জনসমাগম ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র এ কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা গেছে, তাতে চট্টগ্রাম মহানগরী এক জনসমুদ্রে পরিণত হয়েছে। চট্টগ্রামের এই ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগম প্রমাণ করেছে দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে কতটা ঐক্যবদ্ধ। সমাবেশে অংশ নেওয়া জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, ছাত্র-শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ কৃতজ্ঞতা জানান জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধাদের প্রতি, যাদের উপস্থিতি সমাবেশকে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও ট্রাফিক বিভাগের ভূমিকার প্রশংসা করেন মেয়র।পাশাপাশি বিদ্যুৎ ও রেলওয়ে বিভাগসহ অন্যান্য সরকারি দপ্তরের সহযোগিতার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাবেশের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান মেয়র। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, তা চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন যে, চট্টগ্রামের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার আগামী দিনের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও বেগবান করবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited