শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৯ পিএম, ২০২৫-০৭-০১
এস এম সালাহউদ্দিন, (আনোয়ারা - কর্ণফুলী) সংবাদদাতা :
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রস্তাবিত আড়াইশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্য নির্ধারিত জমির ল্যান্ড সার্ভে কাজ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জন কার্যালয় এর সহযোগিতায় এ কার্যক্রম চালায় পিডব্লিউডি।
এ সময় সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার জনাব মোঃ নুরুদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলার ক্রসিং এলাকায় হাসপাতালটি নির্মাণের জমি চিহ্নিতকরণ, পরিমাপ এবং দখল সংক্রান্ত প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতি শীঘ্রই ফিজিবিলিটি পরীক্ষা করা হবে বলেও জানা যায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, এই হাসপাতাল চালু হলে কর্ণফুলী ও আশপাশের উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাবেন।
এ সময় সিভিল সার্জন জানান, সার্ভে অনুযায়ী সব ঠিকঠাক থাকলে দু এক মাসের মাঝেই হাসপাতাল ভবন স্থাপনের কর্মকাণ্ড দৃশ্যমান হবে বলে আশা করছি। কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, সরকারের স্বাস্থ্যখাতে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ হাসপাতালটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জমি অধিগ্রহণ ও সার্ভে কাজ ত্বরান্বিত করা হচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited