শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৭:৫১ পিএম, ২০২৬-১০-০৪
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ২-৩ জনের একটি দল একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কক্ষ থেকে তিনটি সিলিং ফ্যান খুলে নিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের নৈশপ্রহরী সুভাষ নাথ বিষয়টি দেখতে পান এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তারা পালিয়ে যায়।
নৈশপ্রহরী সুভাষ নাথের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাস্থলে তিনি ‘আসিফ’ নামে এক কিশোরকে দেখেছেন বলে দাবি করেছেন। তবে এটি এখনো পর্যন্ত তার ব্যক্তিগত অভিযোগ ও সাক্ষ্য। পুলিশের পক্ষ থেকে ওই নামে কারও জড়িত থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎশ যশ চাকমা জানান, “বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন জানান, “পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। এর আগেও আমাদের প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited