শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৬:৩২ পিএম, ২০২৬-০৫-২২
চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে শিশু রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বাদে জুমা উপজেলার চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন " সেবা " এর আয়োজনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সেবা সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক : মসুলেহ উদ্দীন মুন্না, মো: শওকত উদ্দীন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ, উপদেষ্টা আমিন উল্লাহ। সদস্য যথাক্রমে ইমন, সাকিব, জুবায়ের, এসপি সাকিব, সাজ্জাদ, রিপন, জয়নাল, ইমরান, ইহসান, বেলাল, ইয়াছিনসহ এলাকার সর্বস্থরের জন সাধারণ।
এ সময় বক্তারা বলেন,
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি
বাসার খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসা আকতারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। এই পৈশাচিক ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ প্রথমে প্রধান অভিযুক্ত সোহল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকেও গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি সম্প্রতি সারাদেশে শিশুরা ধর্ষণের শিকার হয়েছে। দেশের সর্বস্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। আমরা যারা সন্তানের অভিভাবক রয়েছি তারা এই ঘটনার পুনরাবৃত্তি দেখে আমাদের সন্তানদের ও শিক্ষার্থীদের নিয়েও ভীষণ অনিরাপদ বোধ করছি। একইসঙ্গে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited