শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি :: : | ০৩:১৩ পিএম, ২০২১-০৭-০৪
ঈদগাঁওতে প্রাইভেট পড়তে গিয়ে নুরা করিম নামে এক শিক্ষার্থী পাঁচতলা ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। সে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। ৩ জুলাই (শণিবার) সকাল দশটার দিকে ঈদগাঁও বাস-স্টেশনস্থ একটি ৬ তলা ভবনে এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত শিক্ষকসহ কয়েকজন মিলে উল্লেখিত ভবনের পাঁচ তলায় ফ্র্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রাইভেট কোচিং বাণিজ্য চালিয়ে আসছে। তার ধারাবাহিকতায় নুরা করিম নামক শিক্ষার্থী ও তার বান্ধবীসহ প্রাইভেট পড়ত যায়। প্রাইভেট শেষে তারা ছাদের উপর ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক এস্তে ফারুক জানান, আমার প্রাইভেট সেন্টার দুই-একদিন আগে থেকে বন্ধ ছিলো কিন্তু সে শিক্ষার্থী না জানার কারণে প্রাইভেট পড়তে এসে ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়, যা খুবই দুঃখজনক। আমি তার চিকিৎসার জন্যে আর্থিক সহযোগিতা করেছি।
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ একবছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেই সরকার। একই সাথে বন্ধ রাখার কথা ছিলো প্রাইভেট ও কোচিং বাণিজ্য। কিন্তু কিছু আসাধু শিক্ষক সরকারের এ সিদ্ধান্তকে বদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে প্রাইভেট ও কোচিং বাণিজ্য। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় আরো বেপরোয়া হয়ে উঠে এসব শিক্ষকেরা। করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালিয়ে যাওয়া এ শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান সচেতন মহল।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, কোচিং ও প্রাইভেট বাণিজ্যের বিষয়ে আমি অবগত নয়। যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি কোচিং ও প্রাইভেট পাড়ানোতে নিষেধাজ্ঞা ছিলো! কিন্তু কিভাবে তারা প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited