চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার :    |    ০২:০৯ পিএম, ২০২২-০৪-২৩

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। টিকিট কাটতে যাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট বিক্রি চলবে পাঁচদিন।
শনিবার (২৩ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট। তবে সকালে চট্টগ্রাম রেল স্টেশন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়নি।

জানা গেছে, এবার নারীদের জন্য রাখা হয়েছে ‘বিশেষ ব্যবস্থা’। অতিরিক্ত যাত্রীর ভিড়ে নারীদের যাতে টিকিট নিতে সমস্যা না হয় সেজন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে।

১ থেকে ৮ নম্বর কাউন্টারে আলাদা আলাদা ট্রেনের টিকিট দেওয়া হবে। ১ নম্বর কাউন্টারে মহিলা, ওয়ারেন্ট ও রেলওয়ের পাশ টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলী ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বর কাউন্টারে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিট দেওয়া হবে।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ছেড়ে যাওয়া বিভিন্ন রুটে ১০ আন্তঃনগর ট্রেনের ৭ হাজার ৩৪টি টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে অর্ধেক টিকিট চট্টগ্রাম রেল স্টেশনের কাউন্টারে এবং অর্ধেক অনলাইনে পাওয়া যাবে। যাত্রীদের দেওয়া হচ্ছে ২৭ এপ্রিল থেকে ১ মে এর অগ্রিম টিকিট। ২৪ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল বিক্রি করা হবে ১ মে এর টিকিট।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যাত্রীরা স্টেশনের ১০টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট কিনতে পারবেন। রেলস্টেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। এখন ১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হলেও ঈদের সময় প্রতিদিন লোকাল ট্রেনগুলো চলবে। এ ছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে ২টি স্পেশাল ট্রেন চলবে।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর