শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:৫৯ পিএম, ২০২৬-০৯-২৩
এবার লঞ্চভাড়া বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে লঞ্চের ভাড়া ২৩ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২০ পয়সা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে নৌপথে যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হচ্ছে। আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌযান মালিক সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। গত রোববার রাতে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এরপর গতকাল মঙ্গলবার বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়। বাসের পর এবার বাড়ল লঞ্চভাড়াও। পাঁচ মাস আগে গত এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল ১৫ টাকা। তখন বাসভাড়া বেড়েছিল কিলোমিটারে ১১ পয়সা। বেড়েছিল ট্রাকভাড়াও। আজকের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম ১৭ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর ফলে নৌযান পরিচালনার ব্যয় বেড়েছে। নৌযানের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ডলারের দাম বাড়ার কারণে যন্ত্রাংশের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নৌযানমালিকেরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। মালিকদের পক্ষ থেকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি ছিল উল্লেখ করে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তাঁদের কিছু দাবির যৌক্তিকতা থাকলেও যাত্রীদের সক্ষমতা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানোর হার সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ, আর ভাড়া বাড়বে ৭ দশমিক ৫৪ শতাংশ। এটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমরা মনে করি, জনগণের নৌযাত্রার ভাড়া একটি যৌক্তিক পর্যায়ে বাড়িয়ে রাখতে আমরা সক্ষম হয়েছি।’ নৌযান মালিক সমিতিও এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। এর আগে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানির দাম এক দফায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দুবার তেলের দাম বেড়েছে। দুবারই আমরা যৌক্তিকভাবে ভাড়া নিয়ন্ত্রণ করে সর্বনিম্ন বাড়াতে পেরেছি। যাতে জনগণের ওপর খুব বেশি চাপ না হয়।’ জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে নৌযানের ভাড়া বাড়ানো জনজীবনে চাপ তৈরি করবে—এ কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানো কখনোই কাম্য নয়। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যখন ভাড়া বাড়ানো অবধারিত হয়ে যায়, তখন যাত্রীদের ওপর যাতে কম চাপ পড়ে, সে বিষয়টি বিবেচনা করা হয়েছে। মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ার কারণে নৌযানমালিকেরা যাতে স্বেচ্ছাচারীভাবে ভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়েও মন্ত্রণালয় নজর রেখেছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। ব...বিস্তারিত
আমাদের ডেস্ক : : পরিবহন, শিল্প ও কৃষিতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে বাং...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী কর...বিস্তারিত
ঢাকা অফিস : : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited