শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৯:১৬ পিএম, ২০২৫-০৫-১৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মহেশখালীর কালামারছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ই মে) বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে এটি উদ্ধার করেছে বলে জানায়। এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধানের পর কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ছুনয়াপাড়া এলাকার মৃত নুরুচ্ছফার পুত্র মোঃ নাঈম উদ্দিন (২৭)। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited