শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:২১ পিএম, ২০২৫-১০-১৯
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ
বাংলাদেশ আজ এক ভয়ংকর বাস্তবতার মুখোমুখি রাষ্ট্র, সমাজ ও অর্থনীতি জুড়ে প্রভাব বিস্তার করছে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট চক্র। এ চক্রের শিকড় এখন প্রশাসন, রাজনীতি, ব্যবসা, এমনকি বিচার ব্যবস্থার ভেতরেও গেড়ে বসেছে। ফলে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদখল, মাদক ও চোরাচালান সব কিছুই যেন তাদের অনুমতিপত্রে পরিচালিত হচ্ছে।
এক সময় জনগণের অধিকার ও আইনের শাসনের কথা বলা হতো। কিন্তু বাস্তবে আজ সব কিছুই মাফিয়া সিন্ডিকেটের ছায়াতলে বন্দী। এই চক্রের সদস্যরা ক্ষমতার আড়ালে থেকে নিজেদের প্রভাব বিস্তার করে গড়ে তুলেছে এক অদৃশ্য সাম্রাজ্য, যেখানে ন্যায়বিচারের চেয়ে প্রভাবশালী সম্পর্কই বেশি মূল্যবান।
জনগণের সম্পদ লুটপাট, রাষ্ট্রীয় প্রকল্পে দুর্নীতি, খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল সবকিছুতেই তাদের অবাধ দাপট। কেউ প্রতিবাদ করলে তাকে হয়রানি, মিথ্যা মামলা বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মিডিয়ার একাংশও তাদের প্রভাবমুক্ত নয়, ফলে জনগণ জানতে পারে না প্রকৃত সত্য।
এই অবস্থায় বাংলাদেশ যেন গণতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং মাফিয়াদের দখলীকৃত কর্পোরেট উপনিবেশে পরিণত হয়েছে। সমাজে নৈতিকতা হারিয়ে গেছে, সততা পরিণত হয়েছে দুর্বলতার প্রতীকে।
প্রশ্ন এখন- এই মাফিয়া শাসনের অবসান কে ঘটাবে? জনগণ কি আবারও তাদের অধিকার ফিরিয়ে আনতে পারবে? নাকি আমরা সবাই এক অদৃশ্য দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেছি যার নাম “মাফিয়া বাংলাদেশ”?
চাই সাহসী নেতৃত্ব, জনমতের ঐক্য, আর সত্য বলার শক্তি- যাতে এই দখলদার চক্র ভেঙে দিয়ে সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা যায়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited