চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক    |    ১০:৩১ এএম, ২০২২-০৬-০৫

সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

সীতাকুণ্ডের সোনাইছড়ির কাশেম জুট মিলস সংলগ্ন বিএম কন্টেনার ডিপোতে গতকাল রাতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪ জন। আহত হয়েছেন তিন শতাধিক। পুলিশ ও ফায়ার সার্ভিসের ২০ জন কর্মীও আহত হয়েছেন। এক পুলিশ সদস্যের পা উড়ে গেছে। ঘটনাস্থলে মারা গেছেন ২ জন। হাসপাতালে ভর্তি করার পর মারা গেছেন ২ জন। নিহতদের একজনের নাম মোমিন (২৫)। তিনি বাঁশখালীর ছনুয়া গ্রামের মাস্টার ফয়েজ আহমদের ছেলে। নিহত অন্যদের পরিচয় জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কেউ নিশ্চিত হতে না পারলেও বিস্ফোরণের আগে ও পরের অগ্নিকাণ্ডে পণ্যভর্তি অনেক কন্টেনার উড়ে এবং পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট রাত আড়াইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। এদিকে চমেক বার্ন হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন তিনজনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর আহত পুলিশের ৬ সদস্যকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মানুষের মধ্যে ৩২ জনের নাম জানা গেছে। তারা হলেন জমিরুল ইসলাম (৩০), সোহেল রানা (২২), ফয়সল সিকদার (৩০), মো. চান মিা (৩০), নূর মোহাম্মদ (২০), রাজু (৩৮), রতন কারণ (৫৪), মো. শরিফ (২১), রাকিব (২২), ইফাদ (১৬), মো. মফিজ (৩০), মো. জাকির হোসেন (৫২), সালাউদ্দিন (৩৫), রাজিব মণ্ডল (৪২), নজরুল (৩৮), সালাউদ্দিন (৩৫), মামুন মিয়া (২৭), মোরশেদ (৩৫), আরিফ আল মামুন (২৮), মো. রুবেল (৩১), আবদুল হাশিম (৩৮), মো. বাবলু (৩০), আলী আহমেদ (৩১), মো. জাহাঙ্গীর (৩৬), মো. মহিউদ্দিন (৩৬), মো. নাসির (৩০), ইমরুল কায়সার (২২), রাকিব ইসলাম (১৮), নোমান (২৮) ও রাশেদ (২২)।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, সীতাকুণ্ডের কাশেম জুট মিলস সংলগ্ন বিএম কন্টেনার ডিপো চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ স্মার্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান। সাত হাজার টিইইউএস ধারণক্ষমতার এই কন্টেনার ডিপোতে গতকাল সাড়ে ৪ হাজারের মতো কন্টেনার ছিল। এর মধ্যে ১৬টি কন্টেনার ছিল হাইড্রোজেন পার অঙাইড। নিজেদের অপর একটি কারখানায় উৎপাদিত অত্যন্ত দাহ্য এই কেমিক্যাল ভর্তি কন্টেনারগুলো ডিপোর এক পাশে ছিল। এই কন্টেনারগুলোর একটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় গতকাল রাত ৯টায়।

 এখনও এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, হাইড্রোজেন পার অঙাইড এত বেশি দাহ্য পদার্থ যে, সামান্য উৎস থেকেই এগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ডিপোতে রক্ষিত ১৬টি কন্টেনারের একটিতে গতকাল রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর জানানো হয় শিল্প পুলিশকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভানোর জন্য কাজ শুরু করে। পুলিশও অবস্থান নেয় ঘটনাস্থলে। প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল ফায়ার সার্ভিস। কিন্তু রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ বিপুল শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সীতাকুণ্ডের বিস্তৃত এলাকার পাশাপাশি হাটহাজারী, রাউজান ও মীরসরাইয়ের অনেক এলাকা কেঁপে ওঠে। অনেক উপরে উঠে যায় কন্টেনারসহ নানা পণ্য। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বিশাল কন্টেনার ডিপোর পাশাপাশি সন্নিকটস্থ দুটি বাড়িতেও আগুনের বিস্তার ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর