শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫০ পিএম, ২০২১-১১-১২
বঙ্গোপসাগরে কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে ছয় দিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি বিকল ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (১২ নভেম্বর) বিকেল তিনটায় এসব জেলেকে কুতুবদিয়ায় বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ খাজা আজমির নামের ওই ফিশিং বোটটি জেলেদেরসহ উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউল করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা কুতুবদিয়া এলাকার বাসিন্দা।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited