শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:৪০ পিএম, ২০২৬-০৫-০৫
নেজাম উদ্দিন রানা, রাউজান :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় যে বিপ্লব ঘটেছে, তা আমাদের জন্যও একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন ও মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আমাদেরকে উদ্ভাবনী চিন্তা, দক্ষ মানবসম্পদ এবং টেকসই নীতি গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
৫ মে (মঙ্গলবার) বেলা ১১ ঘটিকায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ কতৃর্ক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন ফিলিপ হেলথকেয়ার এর স্ট্রাটেজিক কী একাউন্ট ম্যানেজার মো: ফরহাদ হোসেন এবং বিএমই বিভাগের প্রভাষক আয়শা বিনতে হুমায়ুন। এতে সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। সেমিনারে সঞ্চালনা করেন বিএমই বিভাগের প্রভাষক নুসরাত জাহান ঊষা।
উল্লেখ্য, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামগ্রিক বিষয়ের উপর একটি প্রেজেন্টেশন তুলে ধরেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited