শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪৬ পিএম, ২০২২-০৮-৩১
মিখাইল গর্বাচেভ মস্কোতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেওয়ার মধ্যদিয়ে ইতিহাসের পথ পরিবর্তন করেন। তিনি ২০ শতকের শীর্ষ রাজনৈতিক নেতাদের অন্যতম ছিলেন। রাশিয়ার বার্তা সংস্থা মঙ্গলবার তার মৃত্যুর কথা ঘোষণা করে। সংস্থাগুলো জানায়, ‘গুরুতর এবং দীর্ঘ অসুস্থতার পর’ মস্কোর কেন্দ্রস্থলের একটি হাসপাতালে গর্বাচেভ মারা যান। ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা গর্বাচেভ যুক্তরাষ্ট্র-সোভিয়েত সম্পর্কের বরফ গলাতে সহায়তা করেন এবং তিনি বেঁচে থাকা শেষ স্নায়ু যুদ্ধ নেতা ছিলেন।
তার সময় তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তিবর্গের অন্যতম। সোভিয়েত নেতা হিসেবে তার সংস্কার তার দেশকে রূপান্তরিত করে এবং তিনি পূর্ব ইউরোপকে সোভিয়েত শাসনমুক্ত করার অনুমোদন দেন। তিনি ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার পান। গত দুই দশকেরও বেশি সময় রাজনৈতিক আবহে কাটানো গর্বাচেভ ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর উত্তেজনা প্রশোমনে এবং এ বছরের গোড়ার দিকে মস্কো ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তেজনা হ্রাসে তিনি ক্রেমলিন ও হোয়াইট হাউসের প্রতি মাঝেমধ্যেই সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন।
এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সম্পর্ক বিভিন্ন সময়ে খারাপ গেলেও গর্বাচেভের মৃত্যুর পর রাশিয়ার এ নেতা তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রাশিয়ার বার্তা সংস্থাকে বলেন, ‘সকালে (পুতিন) তার পরিবার ও বন্ধুদের প্রতি শোক জানিয়ে টেলিগ্রাম বার্তা পাঠাবেন।
সূত্র: বাসস
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited