শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫১ পিএম, ২০২৬-১০-১৪
মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) নগরের পাহাড়তলী বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে এ বি এম ফুডে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রির প্রমাণ পাওয়ায় ৮ হাজার টাকা, হাজী শফিউল বশর অ্যান্ড সন্সকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেঘনা স্টোরে নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও নকল চাল বিক্রির কোনো সুযোগ নেই। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের শারীরà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited